টেক নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টেক নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩

পিসিতে জিপি ফ্রি ইন্টারনেট ফুল স্পীডে আনলিমিটেড ব্রাউজিং & ডাউনলোডিং……

- 0 মন্তব্য(গুলি)
আজ আপনাদের মাঝে চলে এলাম জিপি এর ফ্রি ইন্টারনেট নিয়ে।রক্তচোষা জিপি আমাদর কিভাবে যে শোষন করছে তা সম্পর্কে আপনারা ভালই জানেন। তো চলুন শুরু করে আজকের টিউন।

প্রথমে নিচের লিন্ক থেকে সফটওয়ার গুলো ডাউনলোড করুন।
1. Proxyfier
2. Reconnect
প্রথমে আপনার জিপি সিমটি নোকিয়া পিসি সুইট অথবা জিপি মডেম দিয়ে পিসিতে কানেক্ট করুন। শুধু  সেটিংস থেকে APN হিসাবে gpmms লিখুন।
Nokia PC Suite থেকে Connect to the Internet এ যান।

এরপর Settings এ ক্লিক করে চিত্রানুযায়ী করুন।


এবার Proxyfier ইনস্টল করে ওপেন করুন। রেজিস্ট্রেশন করার জন্য Key হিসাবে KFZUS-F3JGV-T95Y7-BXGAS-5NHHP দিন।
এবার Proxyfier ওপেন  করে বামদিকে কোনায় Proxy servers এ ক্লিক করুন।

এবার নিচের চিত্রের ন্যয় করুন।


হয়ে গেলে এবার Reconnect সফটওয়ারটা ওপেন করুন। ৩মিনিট পর ডিসকানেক্ট হয়ে গেলে এটি আবার মডেমকে কানেক্ট করে দেবে।
এখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ফুল স্পীডে ব্রাউজ ও ডাউনলোড করতে পারবেন।
এবার চিত্রানুযায়ী IDM কে কনফিগার করুন।



কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো।
[Continue reading...]

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

পৃথিবীর সবচেয়ে পাতলা কিবোর্ড। ০.৫ মিলিমিটার।

- 0 মন্তব্য(গুলি)
পৃথিবীর সবচেয়ে পাতলা কিবোর্ড। ০.৫ মিলিমিটার।
পরকরুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আশা করছি আল্লাহর অশেষ দয়ায় সবাই ভালো আছেন। আপনাদেরকে এখন একটি নতুন তথ্য দিচ্ছি।
আর সেটা হল পৃথিবীর সবচেয়ে পাতলা কিবোর্ড।
গত সোমবার এই পাতলা কিবোর্ডটি উন্মোচন করা হয়। এটা সবেচেয়ে পাতলা কিবোর্ড যা ০.৫ মিলিমিটারের চেয়ে কম পুরু।
এটি স্মার্টফোন এবং ট্যাবলেট সাথে কম শক্তির ব্লুটুথ এর মাধ্যমে সংযোগ করা যায়। তাছাড়া এটির নকশা এমনভাবে করা হয়েছে, যে বড় ধরনের ব্যাটারি ব্যাবহার ছাড়া সর্বশেষ ডিভাইসের সাথে যুক্ত করতে পারবেন।
এর কিছু ছবি প্রকাশ করা হয়েছে…
surface World's thinnest keyboard World's thinnest keyboard
[Continue reading...]

কম্পিউটার গতি কমে গেছে ? আসুন এখানে কিছু সমাধান আছে ।windows 7

- 0 মন্তব্য(গুলি)
কম্পিউটার গতি কমে গেছে ? আসুন এখানে কিছু সমাধান আছে ।windows 7
অনেক দিন অপারেটিং না দিলেও কম্পিউটার স্লো হয়ে যায়। কিন্তু ইচ্ছা করলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এজন্য প্রতিদিন অনুসরণ করতে হবে কিছু টিপস। এর মাধ্যমেই বেড়ে যাবে কম্পিউটারের গতি।
windows 7 এর জন্য
প্রথমেই Start বাটন থেকে সুরু করেন আর চিত্র উনুসরন করুন ।
১—
Display 1 (09-05-2013 14.05.17)

২—
Display 1 (09-05-2013 14.05.58)

৩—
Display 1 (09-05-2013 14.06.20)



--এরপর আবার Start এ ক্লিক করে Run এ যান Prefetch লিখে Enter চাপুন। এখন যে ফাইলগুলো ওপেন হবে সব Delete করে দিন।

Display 1 (09-05-2013 14.09.02)


একইভাবে, Run এ গিয়ে যথাক্রমে recent, temp, %temp% লিখে Enter চাপুন। ওপেন হওয়া ফাইলগুলো Delete করে দিন।
কম্পিউটারের গতি যদি বাড়িয়ে যায় তবে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন । কারন আমার মা আজকে হাঠাত করে অসুস্ত হয়ে গিয়ে ছিলো । তাই আমি আজকে আমার জীবনের সবচেয়ে বেশী ভয়পাই ছিলাম । সবাই ভাল থাকরেন আর আইডিয়ার সাথেই থাকবেন ।
[Continue reading...]

আলা কুরান এখন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে

- 0 মন্তব্য(গুলি)
আলা কুরান এখন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে
পবিত্র কুরআর শরীফের বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করেছে অরেঞ্জবিডি। প্রতিষ্ঠানটির সিনিয়র প্রোগ্রামার মো. মুনির হোসেন এই অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছেন। বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই অ্যাপসটি। এর মাধ্যমে পবিত্র কুরআন শরীফ আরবি ফন্ট সমর্থিত যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসেই পাঠ করা যাবে। আরবিতে পুরো কুরআন শরীফ ছাড়াও এই অ্যাপ্লিকেশনে রয়েছে বাংলায় অনুবাদ। পাশাপাশি প্রতিটি সূরার নাজিলকৃত স্থান, আয়াত নং, সূরার ক্রম, শানে নূজুল প্রভৃতি বিস্তারিত তথ্যও রয়েছে এতে। সূরায় যেসব আয়াতে সেজদা বা রুকু দিতে হবে, সেসব আয়াতে বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়েছে। কোনো পাঠক এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কুরআন তিলওয়াতের সময় যতটুকু পড়েছেন, ততটুকু চিহ্নিত করে রাখতে পারেন। পরে পড়ার সময় আবার ওই স্থান থেকে শুরু করতে পারবেন। ইতোমধ্যেই এই অ্যাপসটি বাংলাদেশ থেকে ডাউনলোড হয়েছে ৬৮ হাজার বারের বেশি। আর বিশ্বব্যাপী ডাউনলোডের সংখ্যায় ২ লক্ষ পেরিয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক । আমরা সকলো আমাদের এই ভাই কে দোয়া করি যেন তিনি ইসলামের জন্য আরো অনেক কিছুকরতে পারে ।আল্লাহতালা তাকে দীর্ঘ জীবি করুন আলআমিন ।
[Continue reading...]

ইয়াহুর পরিবর্তন শুরু।

- 0 মন্তব্য(গুলি)
ইয়াহুর পরিবর্তন শুরু।
আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন সবাই। এখন আপনাদের Yahoo সম্পর্কে নতুন তথ্য দিচ্ছি।
আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করল জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু। টানা ৩০ দিন ধরে প্রতিদিন একটি করে লোগো মূল পাতায় দেখানোর বিশেষ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর আনুষ্ঠানিকভাবে ইয়াহুর নতুন লোগো চূড়ান্ত করা হয়। গত ৭ আগস্ট থেকে নিজেদের লোগো পরিবর্তন শুরু করে। ৫ সেপ্টেম্বর নির্বাচিত নতুন লোগোটি প্রকাশ করে ইয়াহু।
৩০ দিন ধরে ইয়াহু যে লোগোগুলো প্রকাশ করেছে, নতুন লোগোটি সেগুলোর মধ্যে ছিল না। নতুন লোগোটির নকশা করেছে ইয়াহুর নিজস্ব ব্র্যান্ড ডিজাইন গ্রুপ এবং প্রোডাক্ট ডিজাইনাররা।
১৯৯৫ সালের পর এই প্রথম ইয়াহুর লোগোর নকশা বদলানো হলো। তবে এ লোগো আগের লোগোর মান বেশির ভাগ ক্ষেত্রেই ধরে রেখেছে। পার্পল রং ও বিস্ময়বোধক চিহ্ন নতুন লোগোতেও রয়েছে।
ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার জানান, ‘ইয়াহু বর্তমানে এক হাজার কোটি ডলারের প্রতিষ্ঠান। এ ছাড়া আমরা নতুন নতুন অনেক সেবা চালু করেছি। এখনই তাই আমরা নতুন লোগো উন্মোচন করলাম।’ ইয়াহুর অভ্যন্তরীণ এক জরিপে ৮৭ শতাংশ কর্মী লোগো পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন।
ইয়াহুর প্রধান বিপণন কর্মকর্তা ক্যাথি সাভিট জানান, ব্যবহারকারীদের জন্য দারুণ সব নতুন নতুন পণ্যসেবা চালু করেছে ইয়াহু, যার মধ্যে রয়েছে আরও সহজে আবহাওয়ার খবর জানা, দ্রুত ই-মেইল পড়া, ছবি আদান-প্রদান করা, প্রিয় খেলার দলের খবর আরও দ্রুত পাওয়া, নিষ্ক্রিয় আইডি গুলো পুনরায় সচল ইত্যাদি। আর এসবের সঙ্গে মিল রেখে এবং নতুন এ অভিজ্ঞতা যুক্ত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল।
কলাম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক বার্নড স্মিট বলেন, নতুন লোগো নতুন ব্র্যান্ডিং ও ভাবমূর্তির প্রচারণায় কাজে দেবে।এটি ভোক্তা, বিনিয়োগকারী ও কর্মীদের কাছে পরিবর্তন আসছে—এ বার্তা পৌঁছে দেবে।
৩০ দিনে প্রকাশিত লোগোগুলো দেখা যাবে এই ঠিকানায়।
[Continue reading...]

উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের জন্য খারাপ খবর।

- 0 মন্তব্য(গুলি)
উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের জন্য খারাপ খবর।
উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলো জনপ্রিয় করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে এক্সপিকে বিদায় দেওয়া। ২০১৪ সালের ৮ এপ্রিলের পর উইন্ডোজ এক্সপির জন্য আর কোনো আপডেট বা নিরাপত্তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস ২০০৩-এর অফিশিয়াল সাপোর্টও শেষ হবে একই সময়ে। মাইক্রোসফট জানিয়েছে, এক্সপির আপডেট বন্ধ করা হলেই কম্পিউটারের ম্যালওয়্যারের আক্রমণ বেড়ে যাবে। তাই আগেভাগেই মাইক্রোসফটের নতুন সংস্করণ আপডেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এক সময়ের জনপ্রিয় উইন্ডোজ এক্সপি ২০১৪ সালনাগাদ বন্ধ হবে আর উইন্ডোজ ৭ বন্ধ হবে ২০২০ সালের ১৪ জুন। ২০১৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত উইন্ডোজ ৭-এর  জন্য ফিচার আপডেট করে যাবে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের ২৬ অক্টোবর নকশায় বড় ধরনের পরিবর্তন করে উইন্ডোজ ৮ বাজারে এনেছে মাইক্রোসফট। তবে, জটিল বলে উইন্ডোজ ৮ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। সম্প্রতি উইন্ডোজ ৮-এর আপডেট উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
মাইক্রোসফটের কর্মকর্তারা জানিয়েছেন, উইন্ডোজ ব্যবহারকারীরা পুরোনো সংস্করণ ছেড়ে অবশ্যই নতুন সংস্করণে অভ্যস্ত হবেন এতে কম্পিউটার সুরক্ষিত থাকবে।
ওয়েববিশ্লেষক প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, কম্পিউটার অপারেটিং সিস্টেমের বাজারে উইন্ডোজের দখলে রয়েছে ৯১ দশমিক ৮৯ শতাংশ, অ্যাপলের ম্যাক ওএসএক্সের দখলে রয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ আর লিনাক্সের দখলে রয়েছে ১ দশমিক ১৭ শতাংশ।
বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয় সংস্করণটি হচ্ছে উইন্ডোজ ৭. বর্তমানে উইন্ডোজ ৭-এর দখলে রয়েছে বাজারের ৪৪ দশমিক ৩৭ শতাংশ। উইন্ডোজ ৭-এর পর জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে এক্সপি। বাজারে ৩৭ দশমিক ১৭ শতাংশ এক্সপির দখলে। উইন্ডোজ ভিস্তার দখলে রয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ আর উইন্ডোজ ৮ দখল করেছে ৫ দশমিক ১ শতাংশ।
[Continue reading...]

স্কাইপে যুক্ত হচ্ছে থ্রিডি ভিডিও কল!!!

- 0 মন্তব্য(গুলি)
স্কাইপে যুক্ত হচ্ছে থ্রিডি ভিডিও কল!!!
ব্যাপারটা যদি এমন হয় যে, আপনি ঘরে বসে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারছেন, দেখতে পারছেন!! তাহলে কেমন লাগবে?? হ্যাঁ, এটাই হতে যাচ্ছে। আপনার মনেই হবে না যে আপনি আপনার ঘরেই বসে আছেন!!!!!!
স্কাইপে যুক্ত হচ্ছে থ্রিডি ভিডিও কল। থ্রিডি প্রযুক্তির ভিডিও কল করার পরীক্ষা করেছে মাইক্রোসফটের অধীন থাকা এ প্রতিষ্ঠানটি। দ্রুতগতির ইন্টারনেট, থ্রিডি ক্যামেরা ও থ্রিডি-স্ক্রিনের সাহায্যেই কেবল এ ধরনের ভিডিও কল করা যাবে।
বিবিসির এক খবরে বলা হয়েছে, স্কাইপে থ্রিডি ভিডিও কল সুবিধা যুক্ত হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। থ্রিডি ভিডিও কল পরীক্ষা চালানো হলেও এ ধরনের পণ্যের অপ্রতুলতার কারণেই সুবিধাটি চালু হতে দেরি হবে।
মাইক্রোসফটের কর্মকর্তা মার্ক গিলেট জানিয়েছেন, পরীক্ষাগারে স্কাইপ ব্যবহার করে থ্রিডি ভিডিও কল করার সুবিধা পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু থ্রিডি ধারণ করতে পারে এমন পণ্য বাজারে কম। থ্রিডি ভিডিও কল করার জন্য যে প্রযুক্তি ও ক্যামেরার প্রয়োজন হবে তা বাজারে না থাকায় মাইক্রোসফট এ ধরনের নতুন পণ্য তৈরিতে উদ্যোগ নিচ্ছে।
এদিকে, ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে কথা বলার জনপ্রিয় সেবা স্কাইপ। বিনা মূল্যে ভিডিও কল করা, ভয়েস কল ও এসএমএস পাঠানোর সুবিধাযুক্ত স্কাইপ যাত্রা শুরুর পর থেকেই ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে প্রতিদিন ৩০ কোটি ব্যবহারকারী ২০০ কোটি মিনিট কথা বলেন স্কাইপ ব্যবহারের মাধ্যমে। স্কাইপ টেকনোলজিসের তৈরি স্কাইপ সফটওয়্যারটি ২০১১ সালে বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট ৮৫০ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্কাইপে থ্রিডি ভিডিও কল করার সুবিধা চালু হলে ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে স্কাইপ।
[Continue reading...]
CU.CC: Free Domain Registration + FREE DNS Services Web hosting
 
Copyright © . বিডি টেক - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger